শিরোনাম

চার ডিআইজি প্রিজন্সকে বদলি ও পদায়ন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চার ডিআইজি প্রিজন্সকে বদলি ও পদায়ন
ছবি: সিটিজেন গ্রাফিক্স

কারা অধিদপ্তরের চার উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স)-কে বদলি ও পদায়ন করেছে সরকার। রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কারা উপমহাপরিদর্শক মো. টিপু সুলতানকে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি গাজীপুরে বিভাগীয় সদর দপ্তর, ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্বে ছিলেন।

কারা অধিদপ্তরে দায়িত্ব পালন করা মো. আলতাব হোসেনকে খুলনা বিভাগীয় সদর দপ্তর, যশোরে ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রংপুর বিভাগীয় সদর দপ্তরে দায়িত্ব পালন করা মো. কামাল হোসেনকে গাজীপুরে ঢাকা বিভাগ-২-এর বিভাগীয় সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগীয় সদর দপ্তর, যশোরে দায়িত্ব পালন করা মনির আহমেদকে রংপুর বিভাগীয় সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবমুক্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি কারা মহাপরিদর্শক, জেলা প্রশাসক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

/এমআর/