শিরোনাম

রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, নারীসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, নারীসহ গুলিবিদ্ধ ৩
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) রাতে গোন্ডারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- চা দোকানি আলমগীর (৩৩), পথচারী আশা আক্তার (২০) ও পথচারী সিয়াম (১৮) । এর মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/এসবি/