কারণ ছাড়া ওয়াকআউট করেন, এটা দুঃখজনক: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলকে উদ্দেশ করে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, সংসদে যেকোনো কারণ ছাড়া ওয়াকআউট করেন, এটা খুব দুঃখজনক। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট যাকেই দেন না কেন, পরে রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু কুশলবিনিময় করেছেন।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান-সার্বভৌমত্ব গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, তিনি একটি প্রতিষ্ঠান। তার গণতান্ত্রিক চর্চা দৃষ্টান্তমূলক উদাহরণ।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, অনেক সময় কোনো ইস্যু না থাকলে আপনাদের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কিছু কর্মসূচি আমরা দেখতে পাই। আপনাদের উচিত জুলাই যোদ্ধারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে কি না, কাদের কতটুকু চিকিৎসা দরকার এবং এগুলোর তালিকা হয়েছে কিনা– এগুলো নিয়ে সরকারকে চাপে রেখে জবাবদিহিতা আনা। আওয়ামী লীগ ইস্যু নিয়ে কথাবার্তা বলা উচিত ছিল। কিন্তু এগুলো বাদ রেখে আপনারা অন্য ইস্যু নিয়ে কথা বলছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা এই দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা এমন ফ্যাসিজম তৈরি করেছে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট হতে চাইলে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিতে পারে।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান প্রমুখ।

সংবিধান সংশোধনে কমিটি গঠন, প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট