স্মার্টফোন দিয়ে বন্ধ করা যাবে উইন্ডোজ পিসি

সিজেডএন ডেস্ক

স্মার্টফোন ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ আরও শক্তিশালী করতে নতুন সুবিধা আনছে মাইক্রোসফট। নতুন ফিচার চালু হলে কম্পিউটারের সামনে না বসেই স্মার্টফোন থেকে পিসি বন্ধ করা, স্লিপ মোডে নেওয়া এবং সফটওয়্যার আপডেট দেওয়ার মতো কাজ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে এসব সম্ভাব্য ফিচারের সন্ধান পাওয়া গেছে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনের তথ্যও এতে উল্লেখ করা হয়েছে।
অ্যাপটির কোডে পিসি বন্ধ করা এবং স্লিপ মোডে নেওয়ার জন্য আলাদা নির্দেশনা পাওয়া গেছে। এর ফলে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ফোনকে রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করে দূর থেকেই কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে স্লিপ মোডে যাওয়ার পর ফোন থেকেই পিসি আবার চালু করা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্ভাব্য নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে আসতে পারে পিসি আপডেটের ফিচার। কোডে ‘আপডেট করে পুনরায় চালু’ এবং ‘আপডেট করে বন্ধ’ করার নির্দেশনার ইঙ্গিত মিলেছে। অর্থাৎ, কম্পিউটারে আপডেটের নোটিফিকেশন এলেও তখন ব্যস্ত থাকলে সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। পরে ফোন থেকেই আপডেট প্রক্রিয়া শুরু করা সম্ভব হতে পারে।
তবে সম্ভাব্য এসব সুবিধা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট। শুধু ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের কোডে ফিচারগুলোর উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। ফলে শেষ পর্যন্ত এগুলো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, তা নিশ্চিত নয়। ফিচার চালু হলেও কবে নাগাদ তা ব্যবহার করা যাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
স্মার্টফোন ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ তৈরির সুবিধা অবশ্য মাইক্রোসফটের জন্য নতুন নয়। ‘ফোন লিংক’ ও ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের মাধ্যমে বর্তমানে ফোন ও কম্পিউটারের মধ্যে বিভিন্ন কাজ করা যায়। তবে ফোনের মডেল ও নির্মাতার ওপর ভিত্তি করে সুবিধার ধরনে কিছুটা পার্থক্য রয়েছে।
মাইক্রোসফটের সেবার বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ তৈরিতে ‘সেফিরাহ’ অ্যাপও ব্যবহার করা যায়। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা এই অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা যায়। নিয়মিত আপডেটের মাধ্যমে ফোন ও কম্পিউটারের মধ্যে কাজের সমন্বয় আরও সহজ করার সুবিধা যোগ করছে অ্যাপটি।

কম্পিউটার স্লো? সার্ভিসিং সেন্টারে নেওয়ার আগে ঘরেই করুন এই ৫ কাজ