শিরোনাম

অতীতে সংসদে স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অতীতে সংসদে স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে: ডা. তাহের
সংসদ অধিবেশনে কথা বলছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অতীতে সংসদে স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে এবং জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যার অনুপাতে ২৬ শতাংশ স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়ার কথা। একইভাবে কমিটিগুলোর সভাপতির পদেও ২৬ শতাংশ পাওয়ার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে দেওয়া হয়নি।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলে তাদের সভাপতি পদ দেওয়া হবে-এমন কোনো সমঝোতা হয়নি। সংবিধান সংশোধন কমিটিতে আমরা যাবো এবং সেই হিসেবে আপনি আমাদের সভাপতি দেবেন-এমন কথা আমরা কখনোই বলিনি। আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো, আমরা সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করবো না। একটি কমিটিতে জয়েন করানোর জন্য শর্ত আরোপ করে জোর-জবরদস্তি করার ট্র্যাডিশন আমরা সঠিক মনে করি না।

বিরোধী দলীয় উপনেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এটি জনগণের সংসদ। তাই বৈষম্যবিরোধী এই সংসদে বিরোধী দল হিসেবে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত।

/এসবি/