চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি বলেন, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় ফেরার কথা রয়েছে।
সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।
গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।