আজ রংপুর যাবেন তারেক রহমান

আজ রংপুর যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জনসভা করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের সফর সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার তারেক রহমানের নির্বাচনী জনসভা উপলক্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন রংপুরের বিভিন্ন আসনের প্রার্থীরা।
পরে এক সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর রংপুরের মাটিতে তারেক রহমান আসছেন। এই আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোটার ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি মাইলফলক হবে।’
তিনি আরও বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগামীকালের জনসভার মধ্য দিয়ে এ জাগরণের বহিঃপ্রকাশ ঘটবে। এ জনসভা যদিও এক দিনের প্রস্তুতিতে আমাদের করতে হচ্ছে, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এ জনসভাস্থল ছেড়ে গোটা রংপুর শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশে রংপুর বিভাগের ৩১টি নির্বাচনি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতাকর্মীরা আসবেন।
বৃহত্তর রংপুরের জন্য বিএনপির দাবিগুলোতে রয়েছে— তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা বিমানবন্দর চালুকরণ, ভারি শিল্প ও গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, পর্যটন ও মানবসম্পদ উন্নয়ন। এছাড়া আরও রয়েছে, অর্থনৈতিক অঞ্চল ও এশিয়ান হাইওয়ে নির্মাণ, বন্ধ স্থলবন্দর পুনঃচালু, শিক্ষা ও চিকিৎসা আধুনিকায়ন এবং শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা।
তারেক রহমানের নির্বাচনী জনসভা উপলক্ষে রংপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, জনসভাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশ যথাযথ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। সমাবেশস্থলের চারপাশের ভবনগুলোতে সাদাপোশাকে পুলিশসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্বিক বিষয়ে যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।