শিরোনাম

‘মন্ত্রিসভার অনেকেই হাওয়া ভবন থেকে আসা’

লালমনিরহাট সংবাদদাতা
‘মন্ত্রিসভার অনেকেই  হাওয়া ভবন থেকে আসা’

সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেকেই হাওয়া ভবনের মন্ত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে।

তিনি বলেন, আমরা যেকোনো মূল্যে তিস্তা নদীর পানি চাই। পানির জন্য প্রয়োজনে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।

এনসিপির এই নেতা বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। সরকারকে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্তে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এনসিপি।

/এসবি/