শিরোনাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মরদেহ গ্রহণকালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ অন্যরা। (ইনসেটে) মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ গ্রহণকালে তিনি এ তথ্য জানান।

গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে আরও প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হবে। তাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সরকার সব করবে।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের যে ভাই লাশ হয়ে ফিরে এলেন তার পরিবারের জন্য আমরা আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেব।

মোশারফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

/এফসি/