কুয়েতে ইরানের ড্রোন হামলা, ৪ বাংলাদেশি আহত

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংকটের জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (৩ জন) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় বাংলাদেশিরা ছাড়াও আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন প্রাণ হারিয়েছেন।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ড্রোন হামলাটি চালানো হয়। হামলায় আহত ৪ বাংলাদেশিকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও খোঁজখবর রাখছে।
এ উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে কঠোরভাবে মনে করিয়ে দেওয়া হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো রকেট বা ড্রোন হামলার ঘটনা কিংবা তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইনে মারাত্মক দণ্ডনীয় অপরাধ। ফলে প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের সংবেদনশীল ছবি-ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এছাড়া, বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এ মানবিক ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় রক্তদানে সক্ষম সুস্থ প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে অন্য সহনাগরিকদেরও এ মহতী কাজে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নিহত, আহত ৬৩