জামায়াত গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় থাকবে না: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জনগণের স্বার্থে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। জামায়াতে ইসলামী কখনোই গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় থাকবে না বলে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (৩ জুন) রাতে রাজধানীর মিরপুরে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। অতীতে ব্যাংকটি থেকে বিপুল অঙ্কের অর্থ লুটপাট হয়েছে এবং আবারও ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে দেশের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জামায়াত আমির বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। জনগণের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিগগিরই এ বিষয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
তিনি বলেন, জাতীয় সংসদ কার্যকরভাবে পরিচালিত হলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব। সরকার ও বিরোধী দল একসঙ্গে জনগণের স্বার্থে কাজ করলে সংকট মোকাবিলা সহজ হবে।
কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং অধ্যাপক আনোয়ারুল করিম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে’