শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে গেলেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে যৌথ প্যানেল গঠনের কথা থাকলেও শেষ মুহূর্তে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে তার নির্বাচনি প্যানেলের অন্যতম অংশীদার রুমানা ইসলাম মুক্তি জানান, মঙ্গলবার (২ জুন) বাপ্পারাজ তাকে এক খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নির্বাচন না করার বিষয়টি অবহিত করেন। আকস্মিক এ ঘোষণার পর প্যানেলের ধারাবাহিকতা বজায় রাখতে এখন নতুন একজন সভাপতি প্রার্থীর সন্ধান করছেন তিনি। অন্যদিকে বাপ্পারাজ গণমাধ্যমকে জানিয়েছেন, শিল্পী সমিতি তার নিজের সংগঠন এবং কোনো পদে না থাকলেও বরাবরই তিনি সংগঠনের পাশে ছিলেন ও ভবিষ্যতেও থাকবেন। মূলত পারিবারিক ব্যস্ততার কারণেই এবার তিনি নির্বাচনি মাঠ থেকে দূরে থাকছেন।
এর আগে ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন বিগত কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী সংগঠনের প্রথম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন বাপ্পারাজের বাবা, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক।

ফোর্বসের তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির