শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

সিটিজেন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন বাপ্পারাজ। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।
গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বাপ্পারাজ বলেন, আমার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে। এর মধ্যে ব্যবসায়িক ব্যস্ততাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে অংশ নিয়ে যদি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় দিতে না পারি, তাহলে সেটি ভালো দেখাবে না। তাই ভেবেচিন্তেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নির্বাচনী আলোচনা জমে উঠেছে। সম্ভাব্য প্রার্থী, জোট গঠন এবং বিভিন্ন প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।
এমন পরিস্থিতিতে বাপ্পারাজের নির্বাচন না করার সিদ্ধান্ত শিল্পী সমিতির নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শেষ পর্যন্ত কোন প্যানেল কতটা শক্তিশালী অবস্থানে থাকবে, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, বাপ্পারাজের মতো পরিচিত ও জনপ্রিয় একজন অভিনেতার সরে দাঁড়ানো নির্বাচনের চিত্রে প্রভাব ফেলতে পারে। ফলে আগামী দিনগুলোতে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এবং জোট-সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।