শিরোনাম

বৃষ্টিতে ভেজার উপকারিতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বৃষ্টিতে ভেজার উপকারিতা
বৃষ্টিতে ভিজছেন দুই তরুণী

বৃষ্টি হলেই অনেকের মনে ছুটে যায় ভেজার জন্য। শখের বশে ভিজে অনেকের জ্বর-সর্দি চলে আসে। তবে পরিমিত সময় বৃষ্টিতে ভেজার বেশ কিছু উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক-

চুল ভালো রাখতে সাহায্য করে

বৃষ্টির পানিতে প্রাকৃতিক অ্যালকালাইন থাকে। এটা মাথার চুল পরিষ্কার রাখতে সহায়তা করে। পাশাপাশি খুশকি দূর করতে ভূমিকা রাখে। তবে বৃষ্টিতে ভেজার পর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া জরুরি।

ত্বক সতেজ রাখে

বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, যা ফলে ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে। ফলে ত্বক সতেজ অনুভূত হয়।

মানসিক প্রশান্তি বাড়ায়

বৃষ্টির সময় মাটির এক ধরনের গন্ধ তৈরি হয়। একে বলে ‘পেট্রিকর’। এই গন্ধ মন ভালো করতে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে।

শরীর ঠান্ডা রাখে

গরমের দিনে বৃষ্টিতে ভিজলে শরীরের অতিরিক্ত তাপ কমে গিয়ে স্বস্তি অনুভূত হতে পারে।

শ্বাসপ্রশ্বাসে স্বস্তি

বৃষ্টির করণে বাতাসে উড়তে থাকা ধূলাবালি মাটির সঙ্গে মিশে যায়। ফলে ধুলাবালি তুলনামূলক কম থাকে। এতে শ্বাসপ্রশ্বাসে স্বস্তি মিলতে পারে।

মন ভালো করে

বৃষ্টিতে ভিজলে শরীরে আনন্দ অনুভূতির সঙ্গে সম্পর্কিত কিছু হরমোনের কার্যক্রম সক্রিয় হতে পারে। ফলে মন প্রফুল্ল থাকে।

ক্লান্তি দূর করে

ঝুম বৃষ্টিতে কিছুক্ষণ ভেজা অনেকের মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। পাশাপাশি বৃষ্টির শব্দ ও ঠান্ডা আবহাওয়া শরীরকে শান্ত করে, যা ভালো ঘুমে সহায়ক হতে পারে।

ব্যস্ত জীবনে বৃষ্টিতে ভেজা মানুষকে কিছুটা নির্মল অনুভূতি দেয় এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজা বা অপরিষ্কার বৃষ্টির পানিতে থাকার ফলে ঠান্ডাজনিত সমস্যা, ত্বকের সংক্রমণ কিংবা অসুস্থতা হতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর দ্রুত শরীর শুকিয়ে নেওয়া জরুরি।

সূত্র: বোল্ডস্কাই

/জেএইচ/