শিরোনাম

নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের
তারিখ নিয়ে যা জানা গেলো
নবম পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বর এই বহুল প্রতীক্ষিত গেজেট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন পে স্কেলের রেজুলেশন বুধবার বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে কাজ শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। পরে খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নতুন পে স্কেলের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর কার্যকর হওয়ার বিষয়টি স্পষ্ট হবে।

গত সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে-স্কেলে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এছাড়া এই বেতনকাঠামোয় প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতাও চালু হতে যাচ্ছে। যার আওতায় মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

/বিবি/