শিরোনাম

প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী পেরোনো যুবকের পরিচয় মিলেছে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী পেরোনো যুবকের পরিচয় মিলেছে
প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী পেরোনো যুবক মুবিন মাঝি

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে গাড়ির কাছাকাছি যাওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মুবিন মাঝি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বিএনপির একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়িবহরের কাছাকাছি চলে যান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর গাড়ির পাশে গিয়ে তাকে সালাম দেন।

পরে ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে হেফাজতে নেয়।

জানা গেছে, মুবিন মাঝির বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন মুবিন। বর্তমানে তিনি রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীতেই থাকছেন তিনি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হেফাজতে নেওয়া যুবকের অতীত অপরাধের কোনো রেকর্ড রয়েছে কি না, তা যাচাই করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার বিষয়ে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

/এমআর/