ছয় দফা না মানলে আন্দোলন এক দফায় রূপ নেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিজেডএন ডেস্ক

সরকার ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।
লংমার্চ আয়োজনের কারণ ব্যাখ্যা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন ও সংস্কারের যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা বাস্তবায়নের দাবিতেই তারা রাজপথে নেমেছেন।
তিনি বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করছেন, আমরা কেন লংমার্চ করছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় ভোট দিয়েছিল, সেই সংস্কার বাস্তবায়নের জন্যই আমাদের এই লংমার্চ।’
সরকারের প্রতি ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সরকার এসব দাবি বাস্তবায়ন না করলে আন্দোলন এক দফায় রূপ নেবে।
তিনি বলেন, ‘ছয় দফা দাবি মানতে সরকার ব্যর্থ হলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হবে। ২০২৪ সালেও নয় দফা এক দফায় পরিণত হয়েছিল। এবারও যদি ছয় দফা এক দফায় রূপ নেয়, তার পরিণতি কী হবে—সেই সিদ্ধান্ত আমরা নেব না; শহীদ ওসমান হাদির উত্তরসূরিরাই সিদ্ধান্ত নেবে।’
গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুমের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করার দাবিও লংমার্চের অন্যতম উদ্দেশ্য।
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীরা পড়তে বসেও বিদ্যুৎ পাচ্ছে না। আবার রান্নার সময় চুলার চাবি ঘুরিয়েও অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না। সাধারণ মানুষের এসব দুর্ভোগ দূর করার দাবিতেই তারা লংমার্চে অংশ নিয়েছেন বলে জানান তিনি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা তাদের ঘর থেকে মন্ত্রী, সংসদ সদস্য কিংবা দলের দায়িত্বশীল পদে রয়েছেন, তাদের কাছে জানতে চাওয়া উচিত কেন তারা জনগণের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং কেন বিভিন্ন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিও তাদের আন্দোলনের অন্যতম কারণ।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারকে ছয় দফা দাবি জানানো হয়েছে। এসব দাবি বাস্তবায়ন করা না হলে আন্দোলন এক দফার দিকে এগিয়ে যাবে।