সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, ভারত জিতলো ৭ উইকেটে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নিজেদের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান, প্রতিপক্ষ ভারত। এমন ম্যাচে উৎসব করতে পারলো না পাকিস্তান। নারী এশিয়া কাপে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ভারত ম্যাচটি জিতেছে ৭ উইকেটে, ৬৮ বল হাতে রেখে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে ২০২৪ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে অলআউট হয়েছিল তারা। এ নিয়ে ভারতের বিপক্ষে ১৮টি টি-টোয়েন্টি খেলে ১৫টিই হারলো পাকিস্তান।
২০২২ এশিয়া কাপের পর আর ভারতকে হারাতে পারেনি তারা। সব মিলিয়ে ২০০ ম্যাচে পাকিস্তানের পরাজয় ১১৪টি আর জিতেছে ৭৮টি।
ম্যাচে পাকিস্তানের হয়ে দুই অঙ্কের ঘরে রান করেন দুই ওপেনার মুনিবা আলি (১৩) ও সাওয়াল জুলফিকার (১৪)। ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেন শ্রী চারানি। এছাড়া প্রেমা রাওয়াত ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন শ্রী চারানি।
ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌরের জন্যও ম্যাচটি ছিল বিশেষ। পুরুষ ও নারী মিলিয়েই বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ১৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই তারকা।
হারমানপ্রিতের অধিনায়কত্বে খেলা ১৫০ ম্যাচের মধ্যে ৮৭টি জিতেছে ভারত। আর হেরেছে ৫৭ ম্যাচ।
তিন জয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে ভারত। দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়ে অপেক্ষায় রইলো পাকিস্তান।

তিন জয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি