সকালে খালি পেটে অফিস? মনোযোগের ঘাটতিসহ হতে পারে যেসব সমস্যা

সিজেডএন ডেস্ক

অনেকেই সকালে না খেয়ে অফিসে চলে যান। এরপর কাজে ডুবে আর নাস্তা করার সময় পান না। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে সকালের নাস্তা করেন না। তবে এই অভ্যাসটি আপনার শরীরের জন্য বড় ধরেনর ক্ষতির কারণ হতে পারে। সকালে খালি পেটে থাকা শুধু তাৎক্ষণিক দুর্বলতা বা মাথা ঘোরার কারণ নয়, বরং দীর্ঘমেয়াদে মনোযোগের ঘাটতি ও গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। একইসঙ্গে খালি পেটে চা বা কফি খাওয়ার অভ্যাসও স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করে।
যেসব সমস্যা হতে পারে
শরীরের শক্তির প্রধান উৎস হলো খাবার। কিন্তু সকালে খালি পেটে দীর্ঘসময় থাকলে শরীরে পর্যাপ্ত শক্তির ঘাটতি তৈরি হয়। বিশেষ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে দুর্বলতা, ক্লান্তি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। এর প্রভাব পড়তে পারে কাজের মনোযোগ ও কর্মক্ষমতার ওপরও।
এছাড়া দীর্ঘসময় না খেয়ে থাকলে পেটে অস্বস্তি, জ্বালাপোড়া বা অ্যাসিডিটির সমস্যা তৈরি হতে পারে। এমনকি পেটের আলসারও হতে পারে। তবে খালি পেটে থাকলেই যে আলসার হবে তা বলা ঠিক না। আলসারের পেছনে অন্য অনেক কারণ থাকতে পারে।
অন্যদিকে সকালে না খেলে মেজাজ খিটখিটে হতে পারে। এতে কাজে মনোযোগ দিতে সমস্যা হয়। এমনকি ভুল হাওয়ার প্রবণতাও বাড়ে।
আবার সকালের নাস্তা এড়িয়ে গেলে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায়। এটা কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের পুষ্টিগুণ কমে যায়। এতে চুল পড়তে শুরু করে। আর দিনের পর দিন এমনটি নাস্তা না করলে করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সকালে নাস্তা এড়িয়ে যান তাদের মধ্যে ২৭ শতাংশের বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়।
যা করা উচিত
সকালে অফিসে বের হওয়ার আগে অল্প হলেও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করা উচিত। নাস্তায় ফল, দই, ডিম, বাদাম বা অন্য কোনো সহজপাচ্য খাবার বেছে নেওয়া যেতে পারে। দীর্ঘসময় বাইরে থাকতে হলে সঙ্গে হালকা স্বাস্থ্যকর খাবার রাখতে পারেন।
নিয়মিত খাবার খাওয়ার পরও যদি বারবার মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, পেটে ব্যথা বা তীব্র অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

নিয়মিত আঁটসাঁট জিন্স পরলে হতে পারে যে বিপদ