শিরোনাম

এসএমসিতে চাকরি, টিএ-ডিএ বিলসহ নানা সুবিধা

সিটিজেন ডেস্ক
এসএমসিতে চাকরি, টিএ-ডিএ বিলসহ নানা সুবিধা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নেবে। গত ৬ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৩৪ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ডব্লিউপিপিএফ, স্বাস্থ্যসেবা প্রকল্প, ছুটির নগদায়ন, কর্মক্ষমতা প্রণোদনা, গ্রুপ জীবন বিমা, টিএ/ডিএ।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৫ জুন ২০২৬

/জেএইচ/