শিরোনাম

৪ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক

সিটিজেন ডেস্ক
৪ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক পদে জনবল নেবে। ৬ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক

বিভাগ: ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজি এবং বাংলায় (কথ্য ও লিখিত) পারদর্শিতা। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: হবিগঞ্জ (বানিয়াচং), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর), নীলফামারী (জলঢাকা), সুনামগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: বার্ষিক উৎসব বোনাস, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে পেশাগত উন্নতির সুযোগ।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২০ মে ২০২৬

/জেএইচ/