শিরোনাম

অ্যাপেক্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
অ্যাপেক্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট, ডিজাইন ল্যাব (পিডি) বিভাগ এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে। ৩ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার

বিভাগ: প্রোডাক্ট, ডিজাইন ল্যাব (পিডি)

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: জুতার গঠন, গ্রেডিং এবং ফিটিং সম্পর্কে গভীর জ্ঞান। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শিল্প কারখানা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/