শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই আগোরা সুপারশপে চাকরি

সিটিজেন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই আগোরা সুপারশপে চাকরি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা লিমিটেড। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সুপারশপটি অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট) পদে জনবল নেবে। ২৯ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড

পদের নাম: অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: আউটলেটের নগদ অর্থ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: বিমা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৯ মে ২০২৬

/জেএইচ/