শিরোনাম

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অপারেশনস, প্রোডাকশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নেবে। ৩ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

বিভাগ: অপারেশনস/প্রোডাকশন, রোলিং মিল/এসএমএস প্ল্যান্ট, এমআরএসএমএল

পদসংখ্যা: নির্ধারতি নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার জন্য রুটিং শিফট এবং শিল্প কারখানার পরিবেশে কাজ করার সক্ষমতা। এছাড়াও শিল্প নিরাপত্তা, পিপিই (পিপিই) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপিএস) সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ১০ মে ২০২৬

/জেএইচ/