শিরোনাম

আড়ংয়ে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

সিটিজেন ডেস্ক
আড়ংয়ে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদে জনবল নেবে। ২১ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে। এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং ধারণা সম্পর্কে গভীর জ্ঞান। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৮ এপ্রিল ২০২৬

/জেএইচ/