শিরোনাম

সেঞ্চুরির করেই ফিরলেন শান্ত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরির করেই ফিরলেন শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে চাপ সামলে দুর্দান্ত জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। ফিফটি পূরণের পর লিটন ফিরলেও খেলে যাচ্ছিলেন শান্ত। তার সেঞ্চুরিতে ২০০ পার করে টাইগাররা। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সীমানার কাছ ক্যাচ আউট হয়ে বিদায় নিলেন সাবেক এই অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান। এখন তাওহীদ হৃদয় ২০ রান আর মেহেদি হাসান মিরাজ ৯ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিমও। ৫ বলে ১ রান করে তিনিও ফেরেন সাজঘরে। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে খেললেও পড়ে ঝড় তোলেন দুই ব্যাটসম্যান। জুটিতে দুজন মিলে তোলেন ১৬০ রান। এতেই বড় সংগ্রহের পথে যায় বাংলাদেশ। ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন লিটন। তখনও ব্যাট করছিলেন শান্ত। পরে সেঞ্চুরি করে ১০৫ রানে ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হন তিনি।

/জেএইচ/