


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল জাতীয় পণ্যের ক্ষেত্রে কানাডার ‘বৈষম্যমূলক আচরণের’ পাল্টা জবাব হিসেবে সোমবার (২০ জুলাই) তিনি এ পদক্ষেপ নেন।

ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ক্রুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রেইও দোস বান্দেইরান্তেসের আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটে।

ইরানের পাশাপাশি কিউবার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা বিরাজ করছে। চলমান এই উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন কিউবার রাষ্ট্রপতি মিগেল দিয়াজ-কানেল।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য থেকে ফেরা একটি রণতরী কিউবার কাছে মোতায়েন করা হতে পারে।

দীর্ঘ কয়েক দশকের স্থবিরতা কাটিয়ে এবং সশস্ত্র বাহিনীর ‘মৃত্যুচক্র’ থেকে বেরিয়ে এসে এক অভাবনীয় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে কানাডার প্রতিরক্ষা খাত।

সংস্থাটি বলছে, কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে– এমন প্রশ্নের উত্তরে রাশিয়া ও ইসরায়েলের পর সবচেয়ে বেশি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।

এক বছর আগে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে ওয়াশিংটন ও বেইজিং। তবে গত অক্টোবরে ট্রাম্প-শি দক্ষিণ কোরিয়ায় বৈঠক করে এক বছরের ‘শুল্কবিরতিতে’ সম্মতি দেন। এরপর থেকে পরিস্থিতি বেশ বদলে গেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবুঘরবেহ লাশ গুমের উপায় খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। আদালতের নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

পুলিশ জানায়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টিতে ইন্টারস্টেট ২৭৫ ও ৪ নম্বর স্ট্রিট নর্থ-সংলগ্ন একটি জলাশয় থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এটি উদ্ধার করে।

নৈশভোজ অনুষ্ঠানে আকস্মিক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিথিদের কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্প এবং মেলানিয়াকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ।

এর আগে ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্টের রূপে উপস্থাপন করা একটি ছবি শেয়ার করেন। যেটাকে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে তিনি ছবিটা মুছে ফেলেন।

আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। আর যদি ইরান ও লেবানন যুক্ত করি তাহলে তা দাঁড়াবে ১০টিতে। এতে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে।

চীনা দূতাবাস জানিয়েছে, ‘ইরান ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ। আমরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখি এবং শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পোপ লিও চতুর্দশকে ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ এবং ‘উগ্র বামপন্থীদের তোষামোদকারী’ বলে কঠোর সমালোচনা করার মাত্র কয়েক মিনিট পরেই এই ঘটনাটি ঘটে।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক বোম্যান বলেন, ২৫তম সংশোধনীর ইতিহাস থেকে বোঝা যায় এটি মূলত শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম রাষ্ট্রপতিদের জন্য প্রণীত।

এই সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার ক্ষমতা অন্যের হাতে হস্তান্তরের সুযোগ রয়েছে।

স্থলসেনাদের জন্য প্রথমবারের মতো প্লাস্টিকে মোড়ানো হাত বোমা বা হ্যান্ড গ্রেনেডের অনুমোদন দিয়েছে মার্কিন সেনাবাহিনী। গত মাসে ‘এম১১১’ নামের এই নতুন গ্রেনেডের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।

অন্যদিকে সিনেটর ক্রিস ভ্যান হোলেন অভিযোগ করেন, ট্রাম্প দুই সপ্তাহ আগে ‘আমরা জিতেছি” বলে যে দাবি করেছিলেন, তা মিথ্যা। তিনি বলেন, ‘এই বিভ্রান্ত মানুষটি আমাদের দেশ ও বিশ্বের জন্য বিপজ্জনক।’

আর্টেমিস টু প্রায় ১০ দিনের অভিযান। তবে এবারের অভিযানে মহাকাশযানটি চাঁদে অবতরণ করবে না। ১৯৬৮ সালে অ্যাপোলো ৮ অভিযানের মতো এবারও শুধু পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হয়ে কক্ষপথে ঘুরে বেড়াবে মহাকাশযানটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে ‘নো কিংস’ আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে।