দাবানলে পুড়ছে কানাডা, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক

ভয়াবহ দাবানলে জ্বলছে উত্তর আমেরিকার দেশ কানাডা। বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত দেশটিতে ৮৫০টির বেশি দাবানল জ্বলছে। আগুনের শিখা বিভিন্ন স্থাপনা গ্রাস করছে। এর ফলে বাসিন্দারা পালাতে বাধ্য হচ্ছেন।
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম অনুসারে, এই দাবানলগুলো প্রায় ৯ লাখ ৪ হাজার ২০০ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত।
দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ৯৭টি দাবানলের জন্য আরও পদক্ষেপের প্রয়োজন বলে জানা গেছে। এছাড়া ৫৬১টি দাবানল পর্যবেক্ষণে রয়েছে।
দাবানলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ শহর অন্টারিওতে। সেখানে ১৮০টি সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে অন্টারিওর উত্তর-পশ্চিম অঞ্চলে ১৩৬টি, যেগুলোর মধ্যে ৬৩টি নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া উত্তর-পূর্ব অঞ্চলে ৪৪টি, যেগুলোর মধ্যে ৯টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
কানাডার আরেক শহর টরন্টোতেও ব্যাপক প্রভাব পড়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৮ লাখ মানুষের এই শহরে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে। পরিবেশ সংস্থা এনভায়রনমেন্ট কানাডা টরন্টো ও দক্ষিণ অন্টারিওর বিস্তীর্ণ এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে। এতে বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির কারণে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আগুনের কারণে আর্মস্ট্রং, ল্যাক লা ক্রোয়া ফার্স্ট নেশন, হোয়াইটস্যান্ড ফার্স্ট নেশন, গল বে ফার্স্ট নেশন এবং ল্যাক দেস মিলে ল্যাকস ফার্স্ট নেশনসহ অন্টারিওর বেশ কয়েকটি সম্প্রদায়কে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতির আরও অবনতি হলে সরিয়ে নেওয়ার কাজে সহায়তার জন্য বিমান প্রস্তুত রাখতে কানাডার ফেডারেল সরকারকে অনুরোধ জানিয়েছে অন্টারিও প্রাদেশিক সরকার।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কানাডাজুড়ে জ্বলতে থাকা শত শত দাবানল এবং উত্তর মিনেসোটার কয়েকটি অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যা লাখ লাখ মানুষের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘন ধোঁয়ায় কাছের দৃশ্যও দেখা যাচ্ছে না এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দূষণের মাত্রা বাড়তে থাকায় কর্তৃপক্ষ বেশ কয়েকটি রাজ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
এবিসি নিউজের প্রতিবেদন বলা হয়েছে, প্রবল বাতাসে ধোঁয়া দক্ষিণ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। যা মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, নিউইয়র্ক এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শহর ও নগরগুলোকে প্রভাবিত করছে। আবহাওয়াবিদরা বলেছেন, বৃষ্টির ফলে আকাশ পরিষ্কার হওয়ার আগে সপ্তাহের শেষ পর্যন্ত এই নিম্নমানের বায়ু অব্যাহত থাকতে পারে।
সূত্র: আনাদোলু, দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেস

ফাইনালের আগে নিউইয়র্কে স্বাস্থ্য সতর্কতা জারি
সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে হামলা ইরানের