ফ্লোরিডায় খণ্ডিত মরদেহ উদ্ধার, বৃষ্টির কি না জানার অপেক্ষায় পুলিশ

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দেহাবশেষটি নারী না পুরুষের– তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় রবিবার (২৬ এপ্রিল) বিকালে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টিতে ইন্টারস্টেট ২৭৫ ও ৪ নম্বর স্ট্রিট নর্থ-সংলগ্ন একটি জলাশয় থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এটি উদ্ধার করে।
গত ১৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। দুজনেরই বয়স ২৭ বছর। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।
তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগ আনুষ্ঠানিকভাবে তাদের নিখোঁজের তথ্য প্রকাশ করে।
এক সপ্তাহের বেশি সময় নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লিমনের সঙ্গে একই কক্ষে থাকতেন।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বৃষ্টির ভাই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে এখনো তার মরদেহ উদ্ধার করা যায়নি।
সিএনএনের খবরে বলা হয়, বিচার শুরুর আগে আবুঘরবেহকে হেফাজতে রাখার আবেদনে পুলিশ উল্লেখ করেছে, লিমনের মরদেহ যেভাবে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, বৃষ্টির মরদেহও একইভাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তাদের ধারণা।

বাংলাদেশি ২ শিক্ষার্থীর হত্যা নিয়ে যা জানালো এফবিআই এজেন্ট