
অস্ট্রেলিয়ার জিলংয়ে অবস্থিত ভিভা এনার্জি তেল শোধনাগারে যান্ত্রিক ত্রুটির কারণে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

অস্ট্রেলিয়ার ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা। তিন দশকেরও বেশি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল আগামী জুলাই মাস থেকে দেশটির নতুন চিফ অব আর্মি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে বন্দুক নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বন্দুক বাইব্যাক বা পুনঃক্রয় কর্মসূচি চালু করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন চলাকালে গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু রয়েছে। পুলিশ বলছে, হামলাকারী দুজন বাবা ও ছেলে। ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, গাড়ির আড়াল থেকে দৌড়ে এসে ওই ব্যক্তি বন্দুকধারীকে পেছন থেকে জাপটে ধরেন, তার হাত থেকে রাইফেল কেড়ে

‘এক্স’ হ্যান্ডলে দেয়া এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, অভিযান এখনো চলছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।