ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত

সিজেডএন ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনিরোর আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ক্রুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রেইও দোস বান্দেইরান্তেসের আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিধ্বস্ত হেলিকপ্টার দুটির একটিতে পাঁচজন আরোহী থাকলেও অন্যটিতে কেবল চালক ছিলেন, দুর্ভাগ্যবশত যাদের কেউই বেঁচে নেই। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, মাঝআকাশে সংঘর্ষের পর যান দুটি নিচে থাকা একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়ে। এর ফলে পার্কিং লটে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। এ ধরণের ব্যাটারিতে আগুন লাগলে তীব্র বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার পাশাপাশি আগুনের তীব্রতা ও তাপমাত্রা বহুগুণ বেড়ে যায়। ফলে সাধারণ একটি গাড়ির তুলনায় বৈদ্যুতিক যানগুলোর আগুন নেভাতে তিন থেকে চার গুণ বেশি পানির প্রয়োজন হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, দুর্ঘটনাকবলিত এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ছিল। হেলিকপ্টার দুটি শোরুমের ফাঁকা পার্কিং লটে আছড়ে না পড়ে যদি আবাসিক এলাকায় পতিত হতো, তবে প্রাণহানির সংখ্যা আরও ভয়াবহ হতে পারত। উদ্ধারকারীরা পার্কিং লটের জ্বলন্ত বৈদ্যুতিক গাড়িগুলোর ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং এর ভেতরে থাকা পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করেন। এর থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে অন্য হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ওই হেলিকপ্টারটির পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২