শিরোনাম

নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলনা ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলনা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

যিশু খ্রিস্টের পর এবার নিজেকে ‘শান্তির রাষ্ট্রপতি’ হিসেবে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এআই-নির্মিত একটি ছবি শেয়ার করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ছবিতে দেখা গেছে, ট্রাম্প একটি সোনালি কোট ও লাইট ব্রাউন টাই পরা আছে। যেখানে লেখা ছিল ‘দ্য পিস প্রেসিডেন্ট’। তার প্রচার টিম ‘দ্য ট্রাম্প ওয়ার রুম’-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা ওই ছবি শেয়ার করেন ট্রাম্প। ক্যাপশনে লেখেন, ‘যারা আতঙ্ক ছড়ায় তাদের নয়, ট্রাম্পকে বিশ্বাস করুন’।

এর আগে ট্রাম্প বলেছিলেন, এক-দুই দিনের মধ্যেই ইরানের সঙ্গে শান্তিচুক্তি হতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে না পৌঁছায়, তাহলে যুদ্ধবিরতি বাড়ানো নাও হতে পারে।

চুক্তিতে না পৌঁছালে ইরানে আবার হামলা চালানো হতে পারে বলেও জানান ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্ভবত আমি যুদ্ধবিরতি বাড়াব না, তবে অবরোধ বহাল থাকবে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক এআই-নির্মিত ছবি শেয়ার করেছেন। এর মধ্যে নিজেকে যিশু খ্রিস্টের রূপে উপস্থাপন করা একটি ছবি ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে তিনি সেটা মুছে ফেলেন।

সূত্র: সিএনএন

/জেএইচ/