শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করছে ইরান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করছে ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি এখনো গভীরভাবে পর্যালোচনা করছে ইরান এবং এ বিষয়ে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শুক্রবার (৮ মে) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বক্তব্যে বাঘাই বলেন, তেহরান প্রস্তাবটির বিভিন্ন দিক বিশ্লেষণ করছে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার বিষয়েও মন্তব্য করেন। বাঘাইয়ের অভিযোগ, ওয়াশিংটন যুদ্ধবিরতি উপেক্ষা করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, দেশের সামরিক বাহিনী বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। সম্ভাব্য যেকোনো ‘আগ্রাসন কিংবা দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: আল জাজিরা

/এমআর/