'নরকের দরজা তোমাদের জন্য অপেক্ষা করছে'
সিটিজেন ডেস্ক

'নরকের দরজা তোমাদের জন্য অপেক্ষা করছে'
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২১: ২৮

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। ছবি: প্রেস টিভি
ইরানের অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘জাহান্নামের দরজা’ খুলে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট। শনিবার (৪ এপ্রিল) খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বারবার পরাজয়ের পর এটি তার একটি মরিয়া, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ, যা মূলত ইরানের জাতীয় সম্পদকে হুমকির মুখে ফেলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিনা উসকানিমূলক আগ্রাসনের কথা উল্লেখ করে এ কমান্ডার জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে।
তিনি সতর্ক করে বলেন, যেকোনো আগ্রাসনের জবাবে মার্কিন সেনাবাহিনী ও জায়নবাদী শাসনব্যবস্থার ব্যবহৃত সকল অবকাঠামোর ওপর ধারাবাহিক ও বিধ্বংসী পাল্টা আঘাত হানা হবে। জাতীয় অধিকার ও সম্পদ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী বিন্দুমাত্র দ্বিধা করবে না এবং আগ্রাসনকারীদের যোগ্য জবাব দেওয়া হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আগ্রাসনের জবাবে ইরানের চলমান প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’- এর আওতায় এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে ৯৫ দফা পাল্টা হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি অঞ্চলজুড়ে থাকা কৌশলগত ও সংবেদনশীল মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ অসংখ্য আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে ইরানি সেনারা।
সূত্র: প্রেস টিভি

/এমএকে/