ইরান যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না ফ্রান্স।
শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন।
তিনি জানান, ফ্রান্স কেবল আয়রন ডোমের মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রাংশ এবং পুনঃরপ্তানির উদ্দেশ্যে কিছু সরঞ্জাম বিক্রির অনুমোদন দিচ্ছে, যার কিছু যন্ত্রাংশ ফরাসি সশস্ত্র বাহিনীরও প্রয়োজন।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সম্প্রতি ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েকদিন পরই প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্য সামনে এলো।
মাখোঁর এমন অবস্থানের তীব্র প্রতিক্রিয়ায় প্যারিসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা জানান, ফ্রান্সকে এখন আর তেল আবিব সরকারের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যা করে। পাল্টা জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও একের পর এক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: প্রেস টিভি