আসিফ মাহমুদের অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সবশেষ নির্বাচনে অসঙ্গতি পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন সম্পর্কে আইসিসির সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিকেএসপিতে পরিদর্শনে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক ডেকেছিলাম। সেখানে আলোচনা করেছি (প্রতিবেদন নিয়ে)। আমরা আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’
তদন্তের সার্থে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডেকেছিল কমিটি। তিনি উপস্থিত হননি। এই খবর গণমাধ্যমে প্রচারের পর আসিফ মাহমুদ ফেসবুকে এ বিষয়ে লিখেছেন। সেখানে তিনি বলেছেন, একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।
আসিফ মাহমুদের তদন্ত কমিটির মুখোমুখি না হওয়া প্রসঙ্গে আমিনুল বলেন, ‘ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনের মধ্যে তা রয়েছে। আমরা সেটি যাচাই-বাছাই করেছি, তিনি উপস্থিত হননি। আমি আইসিসির সঙ্গে কথা বলে আপনাদের সিদ্ধান্ত জানাবো।’
এ পর্যন্ত বিসিবির ২৫ পরিচালকের ৭ জনই পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, পরবর্তী বোর্ডে রাখার লোভ দেখিয়ে এবং তাতে কাজ না হলে ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করছেন আমিনুল।
এই অভিযোগের জবাবে আমিনুল হক বলেন, ‘আমি কিছুই জানি না এটি সম্পর্কে। ফেসবুকে সত্য কথাও দেখি, মিথ্যা কথাও দেখি। তিনি সত্য বলেছেন কি মিথ্যা, এটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি।’