ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ২২: ৩৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি। তার দাবি, যুদ্ধের প্রকৃত সমাপ্তি তখনই হবে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমরা তাদের সক্ষমতার বড় অংশ ক্ষয় করে দিয়েছি, কিন্তু সবকিছু এখনো রয়ে গেছে। তাই কাজ এখনো শেষ হয়নি।’
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো এবং তেহরান-সমর্থিত আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত পরিস্থিতিকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না।
সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে ইরানের পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলতে বা নিয়ন্ত্রণে আনতে চায়। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
জবাবে নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাকে এই প্রশ্নগুলো করবেন, আর আমি সেগুলো এড়িয়ে যাব।’
সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা পরিকল্পনার সময়সীমা নিয়েও কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ প্রসঙ্গে তার বক্তব্য ছিল, ‘আমি এটার জন্য কোনো সময়সূচী দেব না।’
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যুদ্ধবিরতি ও সম্ভাব্য পারমাণবিক সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের এমন কঠোর অবস্থান নতুন করে সংঘাতের আশঙ্কা উসকে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/