সামরিক বাহিনীকে মোজতবা খামেনির নতুন নির্দেশনা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সামরিক বাহিনীকে মোজতবা খামেনির নতুন নির্দেশনা

আঞ্চলিক সংঘাতের চরম উত্তেজনার মধ্যেই ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা আলী আবদুল্লাহির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র তথ্যমতে, বৈঠকে খামেনি সশস্ত্র বাহিনীর বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শত্রুদের শক্ত হাতে মোকাবিলার লক্ষ্যে ‘নতুন পদক্ষেপ ও করণীয়’ বিষয়ক বিশেষ নির্দেশিকা প্রদান করেন।

মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা না গেলেও সামরিক কমান্ডারের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে ক্রমবর্ধমান অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে তেহরান তাদের সামরিক শক্তি প্রদর্শনের যে বার্তা দিতে চাইছে, তা এ বৈঠকের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/