শিরোনাম

রিজওয়ান আউট, বৃষ্টির কারণে আগেই চা-বিরতি

নিজস্ব প্রতিবেদক
রিজওয়ান আউট, বৃষ্টির কারণে আগেই চা-বিরতি
ফিফটি করেছেন সালমান আগা। ছবি: ক্রিকইনফো

ইনিংসের ৯০তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। রিজওয়ান উআট হন ৫৯ রান করে। তার ৭৯ বলের ইনিংসে ৮ চার। ষষ্ঠ উইকেটে ১১৯ রান তোলে পাকিস্তান।

মিরপুরে রিজওয়ান ফেরার পরই বৃষ্টি শুরু হয়েছে। তাই চা-বিরতি ঘোষণা করা হয়েছে আগেই, ২টা ৪০ মিনিটে হওয়ার চা বিরতি হওয়ার কথা ছিল।

পিচ কাভারে ঢাকা হয়েছে। ফ্লাডলাইটও জ্বলছে অনেক্ষণ ধরে। বৃষ্টি যদিও জোরাল নয়।

চা-বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান। ৫৫ রানে অপরাজিত আছেন সালমান আগা। প্রথম ইনিংসে পাকিস্তান এখনো ৬৪ রানে পিছিয়ে আছে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, দুটি উইকেট নিয়েছেন তাসকিন অপরটি তাইজুলের।

চা বিরতির পর বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিতে পারে কিনা সেটি দেখার। পাকিস্তান চাইবে যত বেশি সম্ভব রান করতে।

/টিই/