শিরোনাম

লক্ষ্যভিত্তিক হামলায় চাপে ইরানি নেতৃত্ব, হুমকির মুখে কর্মকর্তারা

সিটিজেন ডেস্ক
লক্ষ্যভিত্তিক হামলায় চাপে ইরানি নেতৃত্ব, হুমকির মুখে কর্মকর্তারা
ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যভিত্তিক হামলার কৌশল জোরদার হওয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তারা বাড়তি নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, ইরানের নেতৃত্বকে টার্গেট করে পরিচালিত ‘ডিক্যাপিটেশন’ কৌশলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা যা দেখছি তা হলো– নেতৃত্বের পুরো একটি স্তরকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে ‘ তবে এসব হামলা বাস্তবে কতটা পরিবর্তন আনবে, তা এখনো অনিশ্চিত বলে সতর্ক করেন তিনি।

সেলুম আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, বর্তমানে ইরানের জনগণ শক্তিশালী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অবস্থায় নেই। সম্ভাব্য বিদ্রোহ দমন করতে সক্ষম অনেক কর্মকর্তাই ইতোমধ্যে নিহত বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

এদিকে ইরান সরকার এখন একদিকে আইআরজিসি নিয়ন্ত্রণে রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়া, উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ বজায় রাখা এবং শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করার মতো একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

সেলুমের মতে, লক্ষ্য নির্ধারণ করে হামলার হুমকি তৈরি করলে নেতারা আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়েন এবং নজরদারি এড়াতে বাধ্য হন। এটি ইসরায়েলের পরিচিত কৌশল।

তিনি বলেন, বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের প্রতিটি জ্যেষ্ঠ কর্মকর্তার জন্য একটি বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করে রেখেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/