শিরোনাম

সদরঘাটে দুই লঞ্চের চাপায় এক যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সদরঘাটে দুই লঞ্চের চাপায় এক যাত্রী নিহত
ছবি:সংগৃহীত

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের মধ্যে পড়ে পিষ্ট হয়ে এক যাত্রী নিহত এবং অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছে । এই ঘটনায় বুড়িগঙ্গা নদীতে পড়ে আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ থেকে ট্রলারে করে আসা কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) নৌপথের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ওঠার চেষ্ঠা করছিল। এই সময় অপর একটি লঞ্চ ওই লঞ্চের পেছনে এসে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় অপর লঞ্চের সামনের অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলারের এক যাত্রী মারা যান।

এদিকে ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি।

/বিবি/