নির্ধারিত হারের বাইরে ভাড়া আদায় করা যাবে না: রেলওয়ে

সিটিজেন ডেস্ক

নির্ধারিত হারের বাইরে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলের নিয়ম অনুযায়ী সব ভাড়া সরকার নির্ধারিত হার অনুযায়ী নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি টিটিই বা কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নিয়ে অপপ্রচার চলছে। এ ধরনের অভিযোগের বাস্তবতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিনা টিকিটে যাত্রী ধরা পড়লে, বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী মূল ভাড়া এবং সমপরিমাণ জরিমানা আদায় করা হয়। সম্প্রতি সিলেট থেকে ঢাকা বিমানবন্দর যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বিনা টিকিটে ধরা পড়লে মূল ভাড়া ৪১০ টাকা এবং জরিমানা ৪১০ টাকা হিসেবে মোট ৮২০ টাকা আদায় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময়ে স্বল্পপাল্লার যাত্রার টিকিট শুধু নির্ধারিত দূরত্বের জন্য বিক্রি করা হবে, যাতে কোনো যাত্রী সীমার বাইরে যাত্রা না করতে পারে।
রেলওয়ে জানিয়েছে, এটি একটি সরকারি প্রতিষ্ঠান, ভাড়া আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা সরকারি বেতনভুক্ত। অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। যদি কোনো রেলকর্মীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে অযথা ভুল তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করলে রেলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
রেল কর্তৃপক্ষ যাত্রীসহ সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছে।