এবার ঈদযাত্রায় মহাসড়কে যানজট হবে না: সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কার্যকর ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের ফলে এবার মহাসড়কে কোনো যানজট হবে না বলেও জানান তিনি।
বুধবার (১৮ মার্চ) ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের গৃহীত সর্বাত্মক ব্যবস্থার ফলে যাত্রীরা যানজট ছাড়াই স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের প্রতি সরকারে দায়বদ্ধতা রয়েছে। আর এ দায়িত্ববোধ থেকেই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কে সক্রিয়ভাবে কাজ করছে।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হন এবং রোজাদারদের যেন সড়কে ইফতার করতে না হয়, সেজন্য সার্বক্ষণিকভাবে মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এ মহাসড়ক ব্যবহার করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যাতে ঈদযাত্রায় কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। যান চলাচল সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। দলীয় নেতা-কর্মীরাও পুলিশকে সহযোগিতা করার জন্য রাস্তায় রয়েছেন।
বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে জানিয়ে সুলতান সালাউদ্দিন বলেন, এবার পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।