শিরোনাম

মিরপুরে ঈদের নামাজ আদায় করবেন জামায়াত আমীর

সিটিজেন ডেস্ক
মিরপুরে ঈদের নামাজ আদায় করবেন জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজধানীর মিরপুরে আদায় করবেন।

বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় তিনি মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদ জামাতে অংশ নেবেন।

নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লি ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে সূত্র জানিয়েছে।

/এমআর/