শিরোনাম

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ক্রেমলিনের

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ক্রেমলিনের
ক্রেমলিন, রাশিয়া। ছবি: সংগৃহীত

ইরানের নেতা ও কর্মকর্তাদের বিমান হামলায় হত্যা বা ‘নিমূল’ করার ঘটনা কড়া সমালোচনা করেছে ক্রেমলিন।

বুধবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে আলি লারিজানি হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমরা সার্বভৌম ও স্বাধীন ইরানের পাশাপাশি অন্যান্য দেশের নেতৃত্বের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতিসাধন, হত্যা বা নির্মূল করার লক্ষ্যে পরিচালিত যেকোনো কর্মকাণ্ডের দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।’

রাশিয়া, যা ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনায় সহায়তা করে, তার মিত্রের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের তীব্র সমালোচনা করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।

যদিও এই সংঘাত অব্যাহত থাকায় রাশিয়ার কিছু অর্থনৈতিক সুবিধা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সমুদ্রে থাকা রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছেন, যা ক্রেমলিনের আয় বৃদ্ধি করেছে।

বিশ্বের মনোযোগও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে সরতে শুরু করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/