পরাজয়কে চুক্তি বলবেন না: ইরান

পরাজয়কে চুক্তি বলবেন না: ইরান
সিটিজেন ডেস্ক

ইরানের শীর্ষ সামরিক কমান্ডের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনাদের পরাজয়কে চুক্তি বলে ডাকবেন না।।’
তিনি বলেন, ‘এই অঞ্চলে আপনাদের বিনিয়োগের কোনো ফলাফল দেখতে পাবেন না। আগের জ্বালানি ও তেলের দামও ফিরবে না যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের শক্তিশালী সামরিক বাহিনীর মাধ্যমেই নিশ্চিত হয়। স্থিতিশীলতা আসে শক্তির মাধ্যমে।’
মুখপাত্র আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, আমরা না চাইলে কোনো পরিস্থিতিই আগের অবস্থায় ফিরবে না। একেবারে প্রথম দিন থেকেই আমাদের প্রথম ও শেষ কথা এটাই, আমাদের মতো কেউ আপনাদের মতো কারো সাথে কখনও সমঝোতায় আসবে না। এখনও না, ভবিষ্যতেও না।’
ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের এই বক্তব্যে দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে যে, কোনো আলোচনার সুযোগ নেই। তারা বলছেন, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং তারা লড়াই চালিয়ে যাবেন।
সুতরাং, এ মুহূর্তে বলা যাচ্ছে না মধ্যপ্রাচ্যের সংঘাত কতদিন চলবে। এটাও বলা যাচ্ছে না যে, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে কিনা বা তেহরানের রাজনীতিবিদরা ঘোষণা করবেন কিনা যে, হ্যাঁ, আলোচনা চলছে। কিন্তু আপাতত, সামরিক ও রাজনৈতিক উভয় পক্ষ থেকেই একটাই কথা শোনা যাচ্ছে, ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। এবং আলোচনার মাধ্যমে নয় বরং তারা সেনাবাহিনীর শক্তির মাধ্যমেই জয়ী হবে।
সূত্র: আল জাজিরা