আরব দেশগুলোকে যুদ্ধে টানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রাশিয়া

সিটিজেন ডেস্ক

রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার মাধ্যমে আরব দেশগুলোকে এই যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। একইসঙ্গে মস্কো বলেছে, বর্তমান সংঘাতে উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে পাল্টা হামলার জন্য উসকে দিয়েছে, যাতে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে আঘাত লাগে। এর ফলে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে মস্কো।
বিবৃতিতে বলা হয়, ‘তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানকে কিছু আরব দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে, যার ফলে কিছু আরব দেশে মানবিক ও বস্তুগত ক্ষতি হয়েছে। রাশিয়া এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করছে।’
রাশিয়ার মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল করার একমাত্র উপায় হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে বর্তমান পরিস্থিতিতে এমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেছে মস্কো।
সূত্র: আল জাজিরা