শিরোনাম

লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা বেলজিয়ামের

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা বেলজিয়ামের
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভো। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভো। লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের আচরণ ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ সময় তিনি ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন অ্যাসোসিয়েশন চুক্তির অন্তত আংশিক স্থগিতের আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে প্রিভো বলেন, ‘ইরানের প্রতি সংহতি জানাতে গিয়ে হিজবুল্লাহর প্রাথমিক হামলাকে আমরা অবশ্যই নিন্দা জানাই। যা লেবাননকে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে টেনে এনেছে। সেইসঙ্গে ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ ও নির্বিচার প্রতিক্রিয়ারও নিন্দা জানাই।’

তিনি স্বীকার করেন ইউরোপের বিভিন্ন দেশের অবস্থানের কারণে পুরো চুক্তি স্থগিত করা হয়তো সম্ভব নয়, তবে আংশিক স্থগিতের প্রস্তাবে বেলজিয়াম অটল রয়েছে।

লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ডের অন্যতম সোচ্চার ইউরোপীয় সমালোচক হিসেবে পরিচিত প্রিভো। চলতি মাসের শুরুতে কূটনৈতিক মিশনের অংশ হিসেবে বৈরুত সফরকালে তিনি বেলজিয়াম দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এ সময় তিনি ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ছিলেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/