প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১৬ দিনে ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান হামের টিকাদান কর্মসূচিতে ৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ১৬ দিনে ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খাল খনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা জানান, মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খালের মধ্যে এখন পর্যন্ত ৫৬১ কিলোমিটার খনন করা হয়েছে। এতে অগ্রগতির হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৫৫ শতাংশ।
নববর্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে।
তিনি আরও বলেন, এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসব হয়েছে। আশঙ্কা থাকলেও এবারের পহেলা বৈশাখ উদযাপন ছিল স্বতঃস্ফূর্ত ও বর্ণাঢ্য। ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে এবং মাসজুড়ে এ ধরনের আয়োজন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাহেদ উর রহমান বলেন, ১৪ এপ্রিল শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ভারতের কিছু অংশেও নববর্ষ উদযাপিত হয়। এসব দেশকে নিয়ে যৌথ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে, যা সাংস্কৃতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।