শিরোনাম

ট্রাম্পকে পাকিস্তানের সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক
ট্রাম্পকে পাকিস্তানের সতর্কবার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইসলামাবাদ। এ উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পর্কে কথাবার্তায় সংযত হওয়ার অনুরোধ জানানো হয়েচে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আশা করছি, আগামীকাল বা পরদিনের মধ্যে ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।’

দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তান নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে বুধবারের (২২ এপ্রিল) মধ্যেই ইরানকে যুক্তি করার জন্য আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ওইদিনই আবার হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

অন্যদিকে, হুমকির মুখে ইরান চুক্তি করে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ‘আমরা হুমকির ছায়ায় আলোচনা গ্রহণ করি না।’

সূত্র: মিডল ইস্ট আই, আল জাজিরা

/জেএইচ/